ঘটনার সময় নেশাগ্রস্ত ছিলেন না মুর্শিদাবাদের গোবিন্দপুর (Gobindapur) লেভেল ক্রশিংয়ে পুলকার দুঘটনায় অভিযুক্ত গেটম্যান, দাবি রেলের

Spread the love

প্রতিবেদন: নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের গোবিন্দপুর (Gobindapur) লেভেল ক্রশিংয়ে। প্রাথমিক ভাবে এমনটা জানা গেলেও, ঘটনার তিনদিন পর রেলের তরফে জানানো হল গেটম্যান অনুপ কর্মকার ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন না। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। গেটম্যান অনুপের গাফিলতিতেই নাকি খোলা ছিল মুর্শিদাবাদের খাগড়াঘাট ও কর্ণসুবর্ণ স্টেশনের মাঝের গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের গেট। ঘটনার পর স্থানীয়দের অভিযোগ ছিল অনুপের বিরুদ্ধেই। এরপরই অনুপকে গ্রেফতারও করা হয়। তবে শনিবার রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিল, ডিউটির সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন না অনুপ। শনিবার ধৃত অনুপকে আদালতে তোলার কথা থাকলেও অসুস্থতার জেরে তা সম্ভব হয়নি। আজ রবিবার তাকে আদালতে তোলা হতে পারে। এরই মধ্যে পূর্ব রেলের সিপিআরও জানান,ন, ‘পরীক্ষায় দেখা গিয়েছে, গেটম্যান অনুপ ঘটনার সময় মদ্যপ ছিলেন না। দুর্ঘটনার তদন্ত চলছে। ওই এলাকায় রেলের যত নন-ইন্টারলক সিস্টেম রয়েছে, তাতে কোনও ত্রুটি আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সাত দিনের মধ্যে সব খতিয়ে দেখে আগামী সোমবার, ২৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এদিকে ওইদিন নিমতিতা–কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কায় জখম পুলকারের তিন পড়ুয়া আনিশা খাতুন, বিশ্বেশ্বর মণ্ডল ও শামিমা খাতুন এখনও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল। উন্নতি হয়েছে গাড়িচালক সাহেব শেখের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*