Gyanesh Kumar, আগামী সপ্তাহে শীর্ষ আদালতে শুনানি হবে

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশব্যাপী বিরোধী দলের তুমুল আন্দোলনের আবহে তাঁর কাজকর্ম নিয়ে প্রশ্ন গড়ালো শীর্ষ আদালতেও। আগামী সপ্তাহে এই বিষয়ে শীর্ষ আদালতে শুনানি হবে।
সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর মানলার শুনানি হবে।
আজ প্রবীণ আইনজীবী বিকাশ সিং এই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। জানান, নির্বাচন কমিশনের মত সাংবিধানিক প্রতিষ্ঠানে রীতি অনুযায়ী সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু এখন তা হচ্ছে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যে ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে, তা একজন কমিশনার এককভাবে প্রয়োগ করতে পারেন না। তাই জ্ঞানেশ কুমার কিভাবে এককভাবে কমিশনের ক্ষমতা প্রয়োগ করেন,তা ব্যাখ্যা করার নির্দেশ দিতে আবেদন জানান তিনি।
সূত্রের খবর, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে শীর্ষ আদালতে পৃথক একটি আবেদন ও করা হয়েছে। সেখানে স্বাধীন তদন্তকারী দল বা অবসরপ্রাপ্ত শীর্ষ আদালতের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করা হয়েছে।
আগামী সপ্তাহের মামলায় কি হয় এখন সবার নজর সেই দিকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*