- গ্রামি অ্যাওয়ার্ডপ্রাপ্ত মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ও গীতিকার অভিনেত্রী টেইলার এলিসন সুইফটের সঙ্গে বাগদান সারলেন প্রখ্যাত আমেরিকান ফুটবলার ট্রাভিস মাইকেল কেলস। এ বিষয়ে আরেক প্রখ্যাত মার্কিন গায়িকা অভিনেত্রী গীতিকার সুরকার প্রযোজক সেলেনা গোমেজ বলেন” when bestie gets engaged”
- ২০১৯-এর পর মার্কিন সংগীত শিল্পী আরিয়ানা গ্রান্ডে তাঁর ইটারনাল সানসাইন ট্যুর শুরু করবেন ২০২৬ সালে। তিনি লন্ডনের দুটি এরেনায় পারফর্ম করার আগে উত্তর আমেরিকা ভ্রমণ করবেন।
- আমেরিকান অভিনেতা ব্রাডলি কুপার ও সুপার মডেল গিগি হাদিদের সম্পর্ক ডেটিং বলছে তারা পূর্ণতার দিকে এগোচ্ছে।
- হৃত্বিক রোশন ও জুনিয়ার এনটিআর এর ফিল্ম ‘ওয়ার টু’ বক্স অফিসে ২০০ কোটিরও বেশি বাণিজ্য করেছে। কিন্তু প্রথম দু-সপ্তাহ যেমন সুপার-ডুপার হিট পরের সপ্তাহে দর্শকদের সাড়া কম।
- রজনীকান্তের ফিল্ম ‘কুলি’ বক্স অফিসে ধুম-ধারাক্কা সফল। ২৭০ কোটির ব্যবসা ছাড়িয়ে দুরন্ত গতিতে এগোচ্ছে।
- প্রখ্যাত সংগীতশিল্পী গুরু রান্ধাওয়া-কে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মিউজিক ভিডিও আজুল-এ কিছু সমালোচক স্কুল ছাত্রীদের যৌনতা দেখানো হয়েছে বলে নিন্দা করেন।
- আজ শুক্রবার ২৯শে আগস্ট পরম সুন্দরী রিলিজ করল। তুষার জালোটা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্ণবী কাপুর। আশা করা যাচ্ছে প্রথম দিনেই ১০ কোটির ব্যবসা করবে পরম সুন্দরী, নেটিজেন দের মতে এটি অত্যন্ত বিনোদনমূলক ।এক কথায় “Rom-com at its best”
- ৫ সেপ্টেম্বর ২০২৫ মুক্তি পাচ্ছে বাগি- ৪। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজনায় এ হর্স পরিচালিত এই অ্যাকশন থ্রিলারের লেখক রজত অরোরা। শ্রেষ্ঠাংশে আছেন টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, সোনাম বাজওয়া, হরনাজ সান্ধু।
- আরো একটি অ্যাকশন থ্রিলার ধুরন্ধর মুক্তি পাচ্ছে পাঁচই ডিসেম্বর। আদিত্য ধর রচিত পরিচালিত এবং সহপ্রযোজিত এই মুভিতে মূল ভূমিকায় রনবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধাবন, অর্জুন রামপাল এবং অক্ষয় খান্নার মতো দিকপাল অভিনেতারা রয়েছেন। পার্শ্বর চরিত্রে রয়েছেন সারা অর্জুন ও রাকেশ বেদির মত অভিনেতারা।
- শুক্রবার মানে ফিল্ম রিলিজের দিন। কিন্তু আজ শুক্রবার ২৯ শে আগস্ট বাংলা পরিচালক দর্শকদের কাছে যেন গুড ফ্রাইডে। একগুচ্ছ ফিল্ম রিলিজ করলো আজ। তার মধ্যে পাঁচটি ছবি উল্লেখযোগ্য। সেগুলি হল বেলা, বহুরূপ, সরলাক্ষ হোমস, হাউ আর ইউ ফিরোজ এবং গৌরী।
- সেলেব সংবাদ:- বলিউডের ভাইজান সালমান খান গনেশ বিসর্জন-এ অংশগ্রহণ করলেন। শুধু তাই নয়, সোনাক্ষী সিনহাও অর্পিতা খানের সঙ্গে ডান্সও করলেন। জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পাওয়া সালমান গণেশ চতুর্থীতে রাহুল কানালের বাড়িতে যান গণপতি বাপ্পার আশীর্বাদ নিতে।
- সেলেব সংবাদ: তাঁদের ডিভোর্সের গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়ে গোবিন্দা ও সুনিতা আহুজা গনেশ বিসর্জনের নাচে মেতে উঠলেন।
- সেলেব সংবাদ:- মুম্বাইয়ে আম্বানি পরিবারের গনেশ উৎসবে দেখা গেল পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন কে। তার থেকেও বড় প্রাপ্তি রনবীরের দেবা শ্রী গনেশার ছন্দে নাচ।

Be the first to comment