মহুয়াকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের সব ক্ষেত্রেই সাজা ৭ বছরের মধ্যে, তাই এই মামলায় তিনি তদন্তে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না পুলিশ। একই সঙ্গে, তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনায় বিচারপতি এটাও স্পষ্ট করে দেন, থানায় মহুয়ার হাজিরার সময়ে যেন কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, অর্থাৎ কোনও ডিম বর্ষণের ঘটনা না ঘটে, সাংসদ কোনওভাবে হেনস্থার শিকার না হন, সেটা নিশ্চিত করার দায়িত্ব পুলিশকে নিতে হবে। এদিনের শুনানিতে আবেদনকারীর তরফে জানানো হয়, বর্তমানে তিনি লোকসভায় অধিবেশনে ব্যস্ত। ১৪ আগস্ট বিকাল তিনটেয় তিনি হাজিরা দেবেন। বিচারপতি এদিন স্পষ্ট জানিয়ে দেন আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর রক্ষা কবচ বজায় থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*