রোজদিন ডেস্ক :
নির্বাচনের আগে কিছুটা হলেও স্বস্তি মিললো বিরোধী নেতার।
২০২০ সালে খড়দা থানার স্বতঃপ্রণোদিত মামলা খারিজের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আসন্ন নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় কেন্দ্রের প্রার্থী হয়ে প্রচন্ড ব্যস্ত তিনি। আজ উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে এখন কোন ব্যবস্থা নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে। এই মামলার শুনানিও জুলাই মাসে হবে বলে রায় দিয়েছে। এতে অনেকটাই স্বস্তিতে তিনি।

Be the first to comment