রোজদিন ডেস্ক :
সাত সকালে আমেরিকার নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা। অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি বিমানের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
সদাব্যস্ত এই বিমানবন্দরের দুর্ঘটনায় সাময়িকভাবে উড়ান চলাচলে বিঘ্ন ঘটে। বিমানবন্দরের কাজকর্ম ও সাময়িকভাবে স্থগিত রাখা হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলায় জরুরি বাহিনী কাজ করছে।
সূত্রের খবর, বিকেল অবধি বিমানবন্দর বন্ধ থাকতে পারে। এর ফলে বহু যাত্রী অসুবিধায় পড়েন।

Be the first to comment