রোজদিন ডেস্ক :
সপ্তাহের শুরুতেই ফের পড়লো টাকার দাম। পড়লো সেনসেক্সও। এই সব নিয়ে প্রবল উদ্বেগে দেশ। গত সপ্তাহেই টাকার রেকর্ড পতন হয়েছিল। আজ তা আরও বেড়েছে। ডলারের তুলনায় টাকার দাম আজ আরও ১২ পয়সা কমে হয়েছে ৯৩.৮৩।
সঙ্গে আজ বাজার খুলতেই সেনসেক্স পড়েছে ১৫০০ পয়েন্ট।
গতকালই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের শক্তিকেন্দ্রগুলির ওপর আক্রমণের হুঙ্কার দিয়েছেন।
এর পালটা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরানও।
পশ্চিম এশিয়ার এই সঙ্কটজনক পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিস্থিতি নিরসনে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। গতকালও তিনি পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যুদ্ধ পরিস্থিতিতে দেশের নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে টাকার দাম কমে যাওয়া, সেনসেক্সের পতনে উদ্বিগ্ন শিল্প মহল, সাধারণ মানুষজনও।
মধ্য প্রাচ্যের পরিস্থিতি যত জটিল হবে, দেশেও তার প্রভাব নিয়ে উদ্বিগ্ন সব মহলই।

Be the first to comment