মদ খেয়ে মানুষ কী না করে! হাওয়ার বেগে গাড়ি চালায়, প্রাক্তন প্রেমিকাকে ফোন করে বা সোজা কাছের গির্জায় গিয়ে বিয়ে করে ফেলে। নেশার ঘোর কাটতেই মাতায় হাত দিতে হয় অনেককেই। কিন্তু তা বলে মাতাল হয়ে একটা আস্ত হোটেল কিনে ফেলা? ঠিক এটাই করেছেন ব্রিটিশ দম্পতি। তাঁরা শ্রীলঙ্কায় হানিমুন করতে গিয়ে ২৯ লাখে কিনে ফেলেছেন একটা হোটেল। ৩৫ বছরের মার্ক লি আর ৩৩ বছরের জিনা লিয়ন্স গত ডিসেম্বরে তিন সপ্তাহের ছুটিতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়।
প্রথম রাতে অনেক পেগ রাম খেয়ে তাঁরা জানতে পারেন হোটেলের লিজ ফুরোনোর মুখে। একবছরের লিজের দাম দশহাজার পাউন্ড। তখনই তাঁরা সিদ্ধান্ত নেন, তিরিশ হাজার পাউন্ডে হোটেলটি লিজ নেবেন তাঁরা। এবছরের ১ জুলাই তাঁরা হোটেলের মালিক হন সরকারিভাবে। হোটেলর নাম পাল্টে করেন লাকি বিচ ট্যাঙ্গালে। এখন ভালোই ব্যবসা করছে তাঁদের হোটেল।

Be the first to comment