রোজদিন ডেস্ক : পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল। আগামী ৩১ অক্টোবর দুপুর ১টায় সংসদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। শুক্রবার এই খবর জানান, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মোট প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর, বিষয় ভিত্তিক পার্সেন্টাইল জানা যাবে। এবারেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত ২২ সেপ্টেম্বর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়। দ্বাদশের দ্বিতীয় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার হবে ফেব্রুয়ারিতে। দ্বাদশ শ্রেণির ২টি সেমিস্টারের নম্বর যোগ করে তারপরেই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হবে।

Be the first to comment