INDIA ALLIANCE: রামলীলা ময়দানের সভায় থাকছেন না সিজেপি নেতৃত্ব, সমর্থন জানিয়ে ঘোষণা দীপকের

Spread the love

প্রতিবেদন: রবিবার দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট যে কর্মসূচির ডাক দিয়েছে, তাতে যোগ দিচ্ছে না ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলের প্রধান অভিজিত দীপকে জানিয়েছেন, তাঁরা যেহেতু সরাসরি কোনও রাজনৈতিক দলের সদস্য নন, তাই তারা রামলীলা ময়দানের প্রতিবাদ সভায় যোগ দেবেন না। তবে যে কারণে এই প্রতিবাদ হচ্ছে, তাকে তাঁরা সমর্থন করেন। সেই সঙ্গে রবিবারের কর্মসূচির সাফল্যও কামনা করেন দীপকে। এর আগে শনিবার রাতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দীপকে। তার পরেই রামলীলা ময়দানের কর্মসূচি নিয়ে সিজেপির অবস্থান স্পষ্ট করে বলেন, আমরা এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করছি। প্রতিবাদীদের পাশে আছি। কিন্তু সিজেপি একটি স্বাধীন সংগঠন, নিরপেক্ষ প্ল্যাটফর্ম। আমরা এটাকে সে ভাবেই রাখতে চাই। ভোট চুরির বিরুদ্ধে যে বা যারা লড়াই করবে, আমরা সমর্থন করবো।

এদিকে রবিবার সকাল থেকে রামলীলামুখী দিল্লির জনতা। বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন অনেক মানুষ। ময়দানে ভিড় বাড়তে শুরু করেছে। পুলিশও তৈরি। রবিবার ভোর থেকে সেখানে জমায়েত শুরু করেছেন বিজেপিবিরোধী সমর্থকেরা। বিরোধীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ময়দানে মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*