রোজদিন ডেস্ক, কলকাতা :- দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা। তিনি বৃহস্পতিবার আমেরিকায় NASA-র ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দিলেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ভারতের রাকেশ শর্মা প্রথম বার দেশে প্রতিনিধি হিসেবে মহাকাশে পা রাখেন। ৪১ বছর পর তাঁকে অনুসরণ করলেন শুভাংশু। তবে শুধু মহাকাশে পৌঁছনো নয়, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন শুভাংশু শুক্লা।
এই সন্ধিক্ষণই ৪১ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনছে। সেই প্রথম ভারতের প্রতিনিধি হিসেবে মহাকাশে পৌঁছান রাকেশ শর্মা। সেখান থেকে ভারতকে দেখার অনন্য অনুভূতি সুন্দর ভাবে ব্যক্ত করেছিলেন তিনি।

Be the first to comment