অফিস টাইমে মেট্রো বিভ্রাট , দাঁড়িয়ে পড়ল প্রতি স্টেশনে মেট্রো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সাত সকালেই অফিস টাইমে আবার মেট্রো বিভ্রাট। কোনো এক যাত্রীর কারণে দাঁড়িয়ে পড়ল মেট্রো। অভিযোগ চলন্ত মেট্রোতে প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস টিপে দেন এক যাত্রী। যার জেরে থমকে যায় মেট্রোটি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন চালক ও পুলিশ। কিন্তু কোন যাত্রী এই কাণ্ডটি ঘটিয়েছেন তা জানা যায়নি। প্রায় সাত-আট মিনিট পর রবীন্দ্র সরোবর স্টেশন থেকে মেট্রোটি ছাড়ে।

বুধবার সকাল ৯.‌৫০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোয় বিভ্রাট ঘটে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী ভুলবশত মেট্রোয় থাকা প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস টিপে দেন। অ্যালার্ম বেজে ওঠে। বিপদ সঙ্কেত পেয়েই মেট্রো থামিয়ে দেন চালক। ছুটে আসেন নিরাপত্তারক্ষী এবং চালক। কিন্তু কে অ্যালার্ম বাজিয়েছেন তা জানা যায়নি। কোনও বিপদের হদিশও মেলেনি। গোটা প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ৭-৮ মিনিট সময় লাগে। তারপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয় মেট্রোটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*