ফিরে দেখা ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের সেই স্মরণীয় দিনটি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৫ জুন দিনটা ভারতীয়দের কাছে চিরস্মরণীয়। কারণ, আজ থেকে ৪০ বছর আগে আজকের দিনেই প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ১৯৮৩ সালের ২৫ জুন লর্ডসে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের ভারত প্রথম বার বিশ্বকাপ দেশে এনেছিল।


১৯৮৩ সালের ২৫ জুন, লর্ডসে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ লয়েড ভারতকে ব্যাটিংয়ে পাঠান। প্রথমে ব্যাটিং করে ১৮৩ রান তোলে কপিল দেবের ভারত।
ক্যারিবিয়ানদের টার্গেট ছিল ১৮৪। ৫২ ওভারে ১৪০ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করেন অমরনাথরা। যার ফলে ৪৩ রানে সেই ম্যাচে জিতে যায় ভারত।


৪০ বছর আগে লর্ডসের মাটিতে ভারতের প্রথম বিশ্বকাপ জয়, ভারতীয় ক্রিকেটর প্রতি তরুণদের এক নতুন উৎসাহ জুগিয়েছিল।


লর্ডসের ব্যালকনিতে কপিল দেবের হাতে বিশ্বকাপের ছবি … ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*