ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ, এবার কি গ্রেফতার, শুরু জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক : জোর করে ভয় দেখিয়ে অন্যের টাকা আত্মসাতের অভিযোগ। এই অভিযোগে রাজ্যের একদা প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করল চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। তাঁর আগাম জামিন খারিজ হতে এই মামলায় তাঁকে গ্রেফতারে আর কোনও বাধা রইল না। তাহলে এবার কি গ্রেফতারই হতে চলেছেন মমতা সরকারের এই প্রাক্তন মন্ত্রী? তুমুল জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কারণ, এই একই মামলায় আরেক অভিযুক্ত চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হলে তাঁর জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। তারপরই ইন্দ্রনীলের গ্রেফতারির সম্ভাবনা বাড়ল বলে মনে করা হচ্ছে। এর আগে চন্দননগর থানায় গত ৪ জুলাই চন্দনগর কর্পোরেশনের ঠিকাদারদের অভিযোগের ভিত্তিতে জনৈক প্রদীপ দে একটি অভিযোগ দায়ের করেন। তাতে তোলাবাজি, জালিয়াতি, ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করার মত একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। সেই মামলাতেই এবার বিপাকে একদা বামফ্রন্ট সরকারের ঘনিষ্ঠ বৃত্তে থাকা এই গায়ক-রাজনীতিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*