ট্রাম্পকে খুশি করতে ইরানে গোলমাল, দাবি আয়াতুল্লাহ খোমেইনির

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই ইরানে তাঁর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হচ্ছে বলে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেইনি মনে করেন। গত প্রায় দু-সপ্তাহ ধরে ইরানে তাঁর বিরুদ্ধে তুমুল বিক্ষোভকারীদের তিনি “গোলমালকারী” আখ্যা দিয়ে এই কথা বলেন। তেহরান এই বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠিও দিয়েছে। সেখানে দেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী সহিংস বিক্ষোভ, ভাঙচূর ইত্যাদির দায় আমেরিকার ওপরই দেওয়া হয়েছে বলে জানা যায়।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরান “বড় বিপদে” আছে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধেও আমেরিকা বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইতিমধ্যে ওই দেশের আর্থিক দৈন্য তুঙ্গে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী, এই সবের বিরুদ্ধে তেহরান-সহ বিভিন্ন এলাকা তুমুল বিক্ষোভে উত্তাল। প্রায় দু-সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন। ইরানে ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে। এই সব নিয়ে উদ্বিগ্ন একাধিক দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*