নজরে নিরাপত্তা! হলদিয়ায় সামরিক ঘাঁটি করছে ভারত!

Spread the love

সুস্মিতা রায় : ভারতীয় নৌ সেনা হলদিয়ায় নয়া সামরিক ঘাঁটি তৈরি করছে। বাংলাদেশ, চিন-সহ পড়শি দেশগুলির সার্বিক পরিস্থিতি মাথায় রেখে প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত বলে জানা যায়। মাঝারি মাপের এই নৌঘাঁটিতে প্রয়োজনে ছোট ছোট যুদ্ধ জাহাজ মোতায়েন করা যাবে। হলদিয়া বন্দরের পরিকাঠামো ব্যবহার করেই এই সামরিক ঘাঁটি গড়ে তোলা হবে।
এর জন্য ধাপে ধাপে হলদিয়া বন্দরের সার্বিক উন্নয়নও হবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন। সূত্রের খবর অনুযায়ী, হলদিয়ায় দ্রুতগামী নৌযান-সহ অত্যাধুনিক নৌবহর থাকবে। অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত বহরও ওখানে থাকতে পারে। রাখা হবে কঠোর নজরদারি ব্যবস্থা। ভারত মহাসাগরে চিনের দাপট বৃদ্ধিতে উদ্বিগ্ন ভারত-সহ একাধিক দেশ।
প্রতিবেশী বাংলাদেশের অস্থির পরিস্থিতিতেও চিন্তিত ভারত। আগামী মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরও পরিস্থিতি কি হবে তা নিয়েও চিন্তায় আছে দেশ৷ সব মিলিয়ে সমুদ্র-সহ জলপথে নিরাপত্তা ও নজরদারি আরও কঠোর করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*