রোজদিন ডেস্ক : ইরানের মিনাবে একটি মেয়েদের স্কুলে ইজরায়েলি বিমান হানায় পড়ুয়া সহ ৫১ জনের বেশি আজ প্রাণ হারান। তেহরানে ও একটি স্কুলে আক্রমণ হওয়ায় ২ জন পড়ুয়া প্রাণ হারিয়েছেন। ইরানকে শায়েস্তা করার ধূয়ো তুলে আমেরিকা – ইজরায়েলের যৌথ আক্রমণের প্রথম দিনই বিধ্বস্ত হয় ইরানের বহু এলাকা। আমেরিকার বক্তব্য ছিল, তারা সাধারণ মানুষের কোন ক্ষতি চায় না, জনপদে আক্রমণ শানানো তাদের উদ্দেশ্য না, অথচ বিমান হানার প্রথম দিনই তারা স্কুল, জনপদ ইত্যাদিতে আঘাত হেনে বহু প্রাণহানি করেছে। এতে ক্ষুব্ধ, আতঙ্কিত ইরানের সাধারণ মানুষ জন।
এর আগে গত বছর জুন মাসেও এই দুই দেশের আক্রমণে দেশের স্বাস্থ্য দফতরের দাবি ছিল, হাজার হাজার সাধারণ মানুষ হতাহত হয়েছেন। বহু সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। এবারও একই পরিস্থিতি হবে বলে তাঁদের আশঙ্কা।

Be the first to comment