কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জানা গিয়েছে, শনিবার তাঁর কিডনি প্রতিস্থাপন করা হবে। অসুস্থতার কারণে সোমবার থেকে অফিসে যেতে পারছিলেন না তিনি। এমনকী রাজ্যসভায় পুনরায় নির্বাচিত হওয়ার পর শপথও নিতে পারেননি। আর শুক্রবার সন্ধ্যেবেলা তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। তাঁর অস্ত্রোপচারের জন্য কিডনিদাতা পাওয়া গেছে এবং তা প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যেই যাবতীয় নিয়ম সম্পূর্ণ করা হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অরুণ জেটলি জির এমন খবর শুনে সত্যিই দুঃখিত। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।


Be the first to comment