জুবিন গর্গের রহস্য মৃত্যু, চার জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : অসমের জনপ্রিয় তরুণ গায়ক জুবিন গর্গের রহস্য মৃত্যুতে চার জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ পেশ করলো বিশেষ তদন্তকারী সংস্থা (সিট)৷ আজ এই মর্মে আদালতে চার্জশিট জমা দেয় তারা। যে চারজনের বিরুদ্ধে জুবিন গর্গ-কে হত্যার অভিযোগ আনা হয়েছে, তাঁরা হলেন, শ্যামকানু মোহান্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি ও অমৃতপ্রভা মোহান্ত।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনক ভাবে সমুদ্রে ডুবে প্রাণ হারান জনপ্রিয় তরুণ গায়ক জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে অসম-সহ দেশব্যাপী তোলপাড় ওঠে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গর্গ-কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। এই রহস উন্মোচনে সিট গঠন করেন তিনি। আজ অসমে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে কয়েক হাজার পাতার চার্জশিট জমা দেন তাঁরা।
এরপর বিচার পর্ব শুরু হলে এর নেপথ্য রহস্য জানা যাবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*