সংসদে ধূমপান, চাপানউতোর

Spread the love

রোজদিন ডেস্ক : সংসদের অন্দরে ই সিগারেটে সুখটান দিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের এক সাংসদ। এই নিয়ে সংসদে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। যদিও কে এই সুখটান দিয়েছেন, নাম করেননি। অসমর্থিত সূত্রের খবর, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এই কীর্তি করেছেন!
আজ সংসদের মকর দ্বার-এর সামনে টিএমসি-র বর্ষীয়ান সাংসদ সৌগত রায়-কে সিগারেটে সুখটান দিতে দেখে তাঁর হাত ধরেন মন্ত্রী গিরিরাজ সিং। ঝানু রাজনীতিবিদ সৌগত রায় তাঁকে জানিয়ে দেন, সংসদের অভ্যন্তরে ধূমপান নিষিদ্ধ হলেও বাইরে কোন বাধা নেই। আর বিজেপি আমলেই দিল্লির বায়ুদূষণ চরমে উঠেছে। তাঁর এই ধূমপানে এতে বড় ক্ষতি হবে না বলে তিনি মনে করেন।
সূত্রের খবর, আজ বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লার কাছেই সিগারেটে সুখটান দেওয়া টিএমসি সাংদদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, ই-সিগারেট সারা দেশেই নিষিদ্ধ। সংদদের অভ্যন্তরে কিভাবে একজন দায়িত্বশীল সাংসদ এই কাজ করেন! অধ্যক্ষ জানিয়ে দেন, কোন রকম ধূমপানই সংসদে করা যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*