১০টা

Spread the love
  1. প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের ইন্টারভিউ ‌ও তথ্য যাচাইয়ের জন্য যোগ্যতা অর্জনকারীদের তালিকা। ৩২,২২০টি শূন্যপদের জন্য প্রায় ৪০ হাজার জনের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
  2. ২০২৭ সালের আদমশুমারির জন্যে বাজেট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আদমশুমারির জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১,৭১৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। দেশের প্রথম ডিজিটাল জনগণনা হবে দু’টি ভাগে— হাউসিং এনলিস্টিং এবং পপুলেশন এনিউমারেশন।
  3. ২০ বছর পর বদলে গেল MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন-এর নাম। ১০০ দিনের কাজের নিশ্চয়তা জন্য শুরু হওয়া এই প্রকল্পের নয়া নাম হলো ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। এই প্রকল্পে ১০০ নয় কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। একইসঙ্গে বাড়বে প্রতিদিনের পারিশ্রমিকও। তার জন্য কেন্দ্রীয় এই প্রকল্পে অর্থ বরাদ্দও বাড়িয়ে ১.৫১ লক্ষ কোটি করা হবে বলে খবর।
  4. লোকসভায় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু বলেন, সারা দেশে বিমান ভাড়া সীমিত করা সরকারের পক্ষে সম্ভব হবে না। তিনি যুক্তি দেন যে, একটি নিয়ন্ত্রণমুক্ত বাজার চূড়ান্ত ভাবে গ্রাহকদের উপকার করে। তবে উৎসবের মরশুমে টিকিটের দাম সাধারণত বেড়ে যায়। সেটা চাহিদার উপরে নির্ভরশীল।
  5. অসমের আইকন প্রয়াত গায়ক জ়ুবিন গর্গের অস্বাভাবিক মৃত্যুর পরে তদন্তে নেমেছিল বিশেষ তদন্তকারী দল। তিন মাস পরে সেই মামলায় ৩৫০০ পাতার চার্জশিট দাখিল করলেন অসম পুলিশ।
  6. দিল্লি বিস্ফোরণ মামলায় অভিযুক্ত চার সন্ত্রাসবাদী ডাঃ মুজাম্মিল শাকিল গণাই, ডাঃ শাহিন শাহিদ, মুফতি ইরফান আহমেদ ওয়াগে এবং ডাঃ আদিল আহমেদ রাঠেরকে | ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির বিশেষ NIA আদালত।
  7. কংগ্রেসের লোকসভার সাংসদদের বৃহস্পতিবারের বৈঠকে যোগ দিলেন না শশী থারুর। এই নিয়ে তৃতীয়বার বৈঠকে যোগদান থেকে বিরত থাকলেন কংগ্রেস সাংসদ।
  8. ২০১৬ সালে SSC পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এ বার তাঁদের ইন্টারভিউ দেওয়ার নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। বয়স পেরিয়ে যাওয়ায় যাঁদের ইন্টারভিউ নেওয়া হয়নি, এ বার তাঁদেরই ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োও করতে হবে। ইন্টারভিউর নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে SSC-কে।
  9. পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় কর্নাটকের প্রাক্তন মন্ত্রীর নাম জড়াল। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ কর্নাটকের রামনগর জেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে মৃত যুবক বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়েই উল্টো দিক থেকে আসা একটি ফরচুনার গাড়ি ধাক্কা মারে যুবককে। পুলিশ জানিয়েছে, গাড়িটি কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচ এম রেভান্নার পরিবারের।
  10. অলিম্পিকের স্বপ্ন পূরণ করতে অবসর ভেঙে ময়দানে ফিরলেন বিনেশ ফোগত। প্যারিস অলিম্পিকে সোনাজয়ের স্বপ্ন পূরণ হয়নি বিনেশের। নির্দিষ্ট বিভাগের তুলনায় ১০০ গ্রাম বেশি ওজন হওয়ার কারণেই ফাইনালে ওঠা সত্ত্বেও বিনেশকে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। এ বার ২০২৬ অলিম্পিকে অধরা সেই স্বপ্নই পূর্ণ করার লক্ষ্যে অবসর ভেঙে ফিরে এসেছেন বিনেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*