সোনালি বিবি, আর্থিক সাহায্য প্রয়োজনের বার্তা শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : নাবালক পুত্রকে নিয়ে তিনি বাড়ি ফিরেছেন। কিন্তু স্বামী, পড়শি সুইটি বিবি ও তাঁর দুই সন্তান এখনও বাংলাদেশেই আছেন। যা নিয়ে চিন্তিত সোনালি বিবি। দরিদ্র পরিবারের এই অন্তঃসত্বা বধূর চিকিৎসার প্রয়োজন হলে কেন্দ্র ও রাজ্যকে সাহায্যর বার্তা দিলো শীর্ষ আদালত।
আজ সোনালি বিবির বাবা ভাদু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে এই আবেদন করেন। সূত্রের খবর, প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি এম পাঞ্চোলি নিজেদের মধ্যে আলোচনা করে জানতে চান, সোনালি বিবিকে দেশে ফেরানো হয়েছে? তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়েছে? তাঁর কি আর্থিক সাহায্য প্রয়োজন?
এরপর তাঁদের পর্যবেক্ষণ, যদি সোনালি বিবির আর্থিক সাহায্য প্রয়োজন হয়, মানবিক দিক বিবেচনা করে কেন্দ্র ও রাজ্য যেন তা দেখে।
আগামী ৬ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*