রোজদিন ডেস্ক :
আগামী বছর এই রাজ্য-সহ একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আবহেই দীর্ঘ প্রতীক্ষিত জনগণনার কাজ শুরু হবে। দু-দফার এই বিশাল কর্মযজ্ঞের জন্য আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১ হাজার ৭১৮ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর প্রথম দফায় ও ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ দফায় কাজ শুরু হবে। আজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান।
প্রথম দফায় আগামী বছর ৩০ লক্ষ কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এবার জনগণনার সঙ্গে জাতিভিত্তিক গণনাও হবে, এর পাশে এটিই হবে দেশের প্রথম ডিজিটাল
জনগণনা।
অ্যাপের মাধ্যমে সব তথ্য সংগ্রহ করা হবে বলে অশ্বিনী বৈষ্ণব জানান। এর জন্য সহজবোধ্য প্রশ্ন থাকবে। কেন্দ্রর কাছে যে তথ্য যাবে তাও জটিল হবে না।যন্ত্রের সাহায্যে তা পড়া যাবে। প্রয়োজন মত সংশোধনও করা যাবে। তা বিশ্লেষণ করে কেন্দ্রীয় সরকার আগামী দিনের জন্য নীতি ঠিক করবে।
২০২৭ সালের জনগণনায় দেশের সব মানুষ যাতে অংশ নিতে পারেন এর জন্য ব্যাপক প্রচার অভিযান হবে। সব মিলিয়ে এই কাজ করতে ৫৫০ দিন সময় লাগবে। এই কাজ নিখুঁত, নির্ভুল করার ওপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

Be the first to comment