রোজদিন ডেস্ক : সরকার সারা বছর বিমান ভাড়া বেঁধে দিতে পারে না বলে কেব্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ কে রামমোহন নাইডু জানিয়েছেন। আজ লোকসভায় বিমান ভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়ে দেন, অস্থির পরিস্থিতিতে বিমান ভাড়া বেঁধে দেওয়া যায়। কিন্তু সারা বছর তা সম্ভব নয়। বিশেষত উৎসবের সময় তা বাড়বেই বলে তিনি মন্তব্য করেন। এই ক্ষেত্রর উন্নয়নে একে নিয়ন্ত্রণ মুক্ত রাখার পক্ষেই সওয়াল করেন।
সম্প্রতি ইন্ডিগো সংস্থা র উড়ান বিপর্যয়ে দেশব্যাপী ব্যাপক সমস্যা দেখা দেয়। সরকার কেন নীরব ছিল, তা নিয়ে প্রশ্ন তোলে দিল্লি উচ্চ আদালতও।
বেসরকারি বিমান সংস্থা নিয়ন্ত্রণের কথা যে সরকার ভাবছে না, আজ মন্ত্রীর বক্তব্যে তা পরিস্কার হয়ে যায়।

Be the first to comment