রোজদিন ডেস্ক : দেশব্যাপী ইন্ডিগোর উড়ান বিপর্যয়ে সংস্থার চার কর্তাকে বরখাস্ত করলো ডিজিসিএ। গত কয়েকদিন ধরে এই সংস্থার পরিষেবা মুখ থুবড়ে পড়ায় ব্যাপক সমস্যায় পড়েন হাজার হাজার যাত্রী। সুযোগ বুঝে অন্য বিমান সংস্থাগুলি বিমান ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি করলেও বাধ্য হয়ে অনেকেই সেই উড়ানে চড়েন।
পরিস্থিতি চরমে উঠলে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। আসরে নামে ডিজিসিএ। আজ এই বিপর্যয়ের দায়ে ইন্ডিগোর চার ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে বলে সূত্রের খবর। গতকাল ও আজ ইন্ডিগোর সিইও পিটার এলবার্স ডিজিসিএ দফতরে হাজিরা দেন।
কেন এই চার আধিকারিককে বরখাস্ত করা হয়েছে ডিজিসিএ তা জানায়নি।
ক্রমে ইন্ডিগোর পরিষেবা স্বাভাবিক হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment