রোজদিন ডেস্ক : Justice For Kharge :
উত্তরাখন্ডের হলদোওয়ানিতে সমাবেশ করেছিলেন তিনি। সেই “অপরাধে”(!) শ্রীরাম সেনা ওই সভাস্থল শুদ্ধিকরণ করে। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের এমন অবমাননার বিরুদ্ধে আজ গর্জে উঠে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এফআইআর করার দাবি করেছেন। আজ হোক বা কাল, উত্তরাখন্ডে এই ঘটনার বিচার চাই, বলে আজ সাংবাদিক বৈঠক ডেকে দাবি করেন তিনি। বিজেপি, আর এস এস কে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, এতে ই ওদের মনের ভাব পরিস্কার বোঝা যায়। মল্লিকার্জুন খড়গের মত প্রবীণ নেতা দলিত সম্প্রদায়ের হওয়ায় এই অপমান। দলিতরা সম্মান, ভালবাসা, সাফল্য পায় ওরা চায় না বলে তিনি তোপ দাগেন। বলেন, নিষিদ্ধ হওয়া সত্বেও বিজেপি – আরএসএস অস্পৃশ্যতাকে মদত দেয়, সাংবিধানিকভাবে এটি একটি অপরাধ।
মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে যদি এমন হয়, তবে শিশু সহ অন্যদের সঙ্গেও কি হতে পারে সহজেই বোঝা যায় বলে তিনি মন্তব্য করেন।
এই বিষয়ে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে বলে জোরালো দাবি জানান।
উত্তরাখন্ডের বিজেপি সভাপতি মহেন্দ্র ভাটের একটি ভিডিও ও দেখান রাহুল গান্ধী। সেখানে তিনি এই শুদ্ধিকরণ কে সমর্থন করে বলছেন, ওই জায়গা (কংগ্রেসের!) স্লোগান এর জন্য দূষিত হয়ে গেছিল৷
গত ৮ আগস্ট মল্লিকার্জুন খাড়্গে হলদোয়ানির রামলীলা ময়দানে ” বিজয় শঙ্খ ধ্বনি ” সমাবেশ করেন৷
এর দুদিন পরেই ওখানে শুদ্ধিকরণ অভিযান হয়,যা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।
কংগ্রেস চায় এই ঘটনার বিচার হোক। এই শুদ্ধিকরণে যুক্ত দের বিরুদ্ধে তফসিলি/উপজাতি আইনে এফআইআর হোক।
সংসদের বাদল অধিবেশনে জে পি নাড্ডা এই ঘটনার নিন্দা করে তদন্ত হবে বলে জানিয়েছিলেন৷
সম্প্রতি এ আই সি সি র বৈঠকে মল্লিকার্জুন খাড়্গে বিষয়টি তুললেও খুব বেশি সমর্থন পান নি, এই বিষয়ে প্রশ্নে রাহুল গান্ধী বলেন,তিনি নিজে ও অন্য সকলেই খাড়্গেজি কে সমর্থন করেছিলেন৷ এখন তাঁরা এর বিরুদ্ধে এফআইআর করে দোষীদের শাস্তি চান।

Be the first to comment