রোজদিন ডেস্ক : জল্পনা সত্যি করে কামব্যাক হল দিদির প্রিয় কানন ওরফে শোভন চট্টোপাধ্যায়ের। কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে শুক্রবার এনকেডিএ বা নিউটাউন-কলকাতা ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল। এর আগে বৃহস্পতিবারই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে ঘণ্টা দুয়েক বৈঠকে বসেছিলেন প্রাক্তন মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেখানে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তারপরই নানা জল্পনা ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। সেই জল্পনা সত্যি করে নতুন দায়িত্বে এলেন মুখ্যমন্ত্রীর একদা প্রিয় কানন বা শোভন চট্টোপাধ্যায়। দায়িত্ব পেয়ে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি খুশি, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। শোভন দায়িত্ব পাওয়ায় অনেকেই বলছেন, ছাব্বিশের নির্বাচনে তাঁর টিকিট পাওয়াটা এখন সময়ের অপেক্ষা। তৃণমূলের অন্দরের খবর, কালীপুজো, দীপাবলি মিটলেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করতে পারেন শোভন।


Be the first to comment