- শুক্রবার বিকেলে গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব, জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি-সহ শহরের একাধিক কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রায়বেরিলির ফতেপুরে চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত দলিত যুবক হরিওম বাল্মিকীর বাড়ি গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
- ১৩ থেকে ১৭ অক্টোবর সিপিআর সচেতনতা সপ্তাহ পালন করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান যাত্রায় আচমকা অসুস্থ হয়ে পড়া যাত্রীদের সি পি আর দিয়ে সুস্থ করার প্রশিক্ষণ দেওয়া হল বিমানবন্দর কর্মীদের।
- কালীপুজো এবং দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নিয়ম মেনে সবুজ বাজি পোড়ানো যাবে। নির্দেশিকা জারি লালবাজারের। ছটপুজোয় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজি ফাটানোর অনুমতি মিলেছে।
- আত্মঘাতী হামলা পাকিস্তানের সেনাঘাঁটিতে। বিস্ফোরণ হত অন্তত ৭ জওয়ান, গুরুতর জখম একাধিক। তুমুল আতঙ্ক এলাকায়৷ নেপথ্যে কারা শুরু তদন্ত।
- পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে আপাতত সংঘর্ষবিরতি, দুই বন্ধুকেই বার্তা দিল বেজিং।
- রক্তপাত বন্ধ না করলে গাজায় ঢুকে মারবো। এবার প্রকাশ্যে হামাসকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- ট্রাম্প-জেলেনস্কি সাক্ষাতের আগেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুশ সেনার। ব্যাপক ক্ষয়ক্ষতি, জানাল কিয়েভ।
- জাঙ্ক ফুডের দিন কি তবে শেষ? স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে দেশের ৮৪ শতাংশ মানুষ। দাবি এক সমীক্ষায়।
- শপথ নিল গুজরাতের নয়া মন্ত্রিসভা। চমক দিয়ে জায়গা পেলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার পত্নী-সহ ১৯
- মধ্যরাতে অসমের সেনাঘাঁটিতে জঙ্গিহানা, জখম তিন জওয়ান। কীভাবে হামলা জানতে শুরু তল্লাশি।
- দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৭ সালের জনগণনার প্রক্রিয়া। এবার গণনা হবে ডিজিটাল মাধ্যমে। করোনার কারণে ২০২১ সালে করা যায়নি।জনগণনা।
- বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তাঁরই সহপাঠী।
- অবশেষে স্বস্তি। বন দফতরের গুলিতে মৃত্যু হল মানুষখেকো নেকড়ের। উত্তরপ্রদেশের ঘটনা।
- দেশের সদ্য নির্বাচিত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের চেন্নাইয়ে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, বাড়ল নিরাপত্তা।

Be the first to comment