অপরূপ কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হল বাংলাদেশ থেকেও

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের পঞ্চগড় থেকে আজ ফের দেখা মিললো তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। যা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত সেই এলাকার বাসিন্দারা। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ার আকাশে মেঘ ও কূয়াশা ভেদ করে কাঞ্চনজঙ্ঘার শুভ্র শৃঙ্গ দৃশ্যমান হতেই বাংলাদশে আনন্দর বন্যা বয়ে যায়৷ আজ সকাল থেকে পর্যটক রা এই অপরূপ দৃশ্য দেখতে সেখানে ভিড় জমান।
আজ ভোর থেকে তেঁতুলিয়ার ডাক বাংলো সহ সীমান্ত এলাকায় পর্যটক দের চোখে ধরা দেয় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার রুপালি রেখা। এই খবর ছড়িয়ে পড়া মাত্র বহু মানুষ ওখানে জড়ো হন। তবে খুব বেশি সময় তা স্থায়ী হয়নি। ধীরে ধীরে ফের মেঘ কূয়াশার আড়ালে চলে যায় বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।
যাঁরা আজ তা দেখেছেন, নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।
স্থানীয় সূত্রের খবর, শীত যত বাড়বে, আকাশ যত পরিস্কার হবে, পঞ্চগড়ের আমজনতার চোখে পড়বে এই বিশ্ব বিখ্যাত পর্বতশৃঙ্গ। যা দেখতে ঢল নামবে পর্যটকদেরও।
এর আগে ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুগ্ধ হয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন করেছেন বহু মানুষ। এই মাসের শেষ থেকে তা দেখতে মানুষের ঢল নামবে বলে স্থানীয় মানুষের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*