রোজদিন ডেস্ক : ভারতের পর এবার পাকিস্তানকে জল নিয়ন্ত্রণের পথে হাঁটছে তালিবান নেতৃত্বাধীন আফগানিস্তানও। কুনার নদীর ওপর বাঁধ নির্নাণের পরিকল্পনা নিচ্ছে এই দেশ৷ যা বাস্তবায়িত হলে পাকিস্তানে জল কম যাবে। আফগানিস্তানের তথ্য মন্ত্রক
সূত্রের খবর, তালিবান সুপ্রিমো মাওলাওয়ি হিবাতুল্লা আখুন্দজাদার নির্দেশে যত শীঘ্র সম্ভব এই বাঁধ নির্মাণ করা হবে। এটি তৈরির জন্য বিদেশের থেকে দেশীয় সংস্থাকে অগ্রাধিকার দিতে চায় আফগান সরকার।
উল্লেখ্য, পহেলগাঁওকে ২২ এপ্রিল ভয়ংকর নৃশংস জঙ্গী হানার পর ভারত ও পাকিস্তানকে দেয় সিন্ধুর জল নিয়ন্ত্রণ করেছে।
সম্প্রতি আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের উপর্যুপরি হামলায় ক্ষুব্ধ তালিবান সরকার।
দীর্ঘদিন পর ভারতের সঙ্গেও তাদের সম্পর্ক উন্নত হয়েছে। উভয়পক্ষই পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
হিন্দু কুশ পর্বতমালা থেকে নেমে আসা কুনার নদী আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়ে সেই দেশে চলে গেছে। পাকিস্তানে এর নাম চিত্রল।
আফগানিস্তান কুনারের ওপর বাঁধ দিলে স্বাভাবিকভাবেই পাকিস্তানে জল কম যাবে। দুই দেশে কোন জল চুক্তি না থাকলেও এই খবরে ইতিমধ্যেই চিন্তা বেড়েছে ইসলামাবাদের।
কুনারের পর্যাপ্ত জল না মিললে ওই দেশে বিদ্যুৎ উৎপাদন, খাদ্য উৎপাদন-এও প্রভাব পড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

Be the first to comment