আজ কন্যাশ্রী দিবস, ধনধান্য থেকে বিশেষ বার্তা দেবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : আজ কন্যাশ্রী দিবস। ১২ বছরে পা দিল এই প্রকল্প। পিছিয়ে পড়া মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট শুরু করেন। ২০১৩ সালের ১৪ আগস্ট  মাসে এই প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের কন্যাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফেসবুকে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

নিজের এক্স হ্যান্ডেলে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আজ কন্যাশ্রী দিবস। আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পা দিল। সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে সকল কন্যাশ্রীদের জানাই অনেক অনেক অভিনন্দন। সমাজে মেয়েদের ক্ষমতায়ণের ক্ষেত্রে এতো অল্প সময়ে এতো বড় প্রভাব অন্য কোন সরকারি প্রকল্পের আছে বলে আমার অন্তত জানা নেই! তাইতো বিশ্বের দরবারেও এটা এতো আদৃত – ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অধিকার করে United Nations Public Service Award বিজয়ী। আমি সবসময় মনে করি, যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ কখনো ভালো থাকতে পারে না। সমাজের উন্নয়নের জন্য দরকার মেয়েদের ক্ষমতায়ন। এটা আমার গর্ব, আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষের বেশি ‘কন্যাশ্রী’।”

তিনি আরোও লেখেন, “এই প্রকল্পে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সাড়ে সতেরো হাজার কোটি টাকা। আমরা শুধু মুখে women empowerment এর কথা বলি না। আমরা করে দেখাই। আমি সকল কন্যাশ্রীদের বলব জীবনে অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে। তোমরাই বিশ্বে সম্মানের মুকুট নিজেদের মাথায় পরবে। জয় হিন্দ! জয় বাংলা! জয় কন্যাশ্রী!’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*