রাহুলকে জড়িয়ে ধরে চুমু, ভোটার অধিকার যাত্রায় চমকে গেলেন রাহুল, শোরগোল বিহারে

Spread the love

রোজদিন ডেস্ক : রবিবার বিহারের আরারিয়ায় ‘ভোটার অধিকার যাত্রা’র বাইক ব়্যালি চলাকালীন এই ঘটনা ঘটে। রাহুলকে চুমু খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাইকে বসে আছেন রাহুল গান্ধী। তাঁর দিকে ছুটে আসছেন এক যুবক। কয়েক মুহূর্ত মাত্র…তার মধ্যেই যা হওয়ার হয়ে গেল। রাহুল গান্ধীকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসলেন তিনি। এমন ঘটনায় চমকে গেলেন কংগ্রেস সাংসদও।

উল্লেখ্য, SIR-এর বিরোধিতায় ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল। এ দিন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বাইক ব়্যালি করেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই ঘটে এই ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরে চুমু খান লাল জমা পরা এক যুবক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা।

প্রসঙ্গত, বিহারের সাসারাম থেকে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন রাহুল। ১৬ দিনে বিহারের ২০টি জেলায় ঘুরে SIR-এর বিরুদ্ধে প্রচার করবেন তিনি। ১ সেপ্টেম্বর পাটনায় একটি জনসভা করারও কথা রয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*