KOLKATA METRO: পাওয়ার ব্লকের জের, রবিবার ব্লু লাইনে আংশিক রুটে মিলবে মেট্রো পরিষেবা, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

Spread the love

প্রতিবেদন: সপ্তাহান্তে রবিবার ভোগান্তির শিকার হতে পারেন কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা। মেট্রোর ব্যস্ততম ব্লু লাইনে ৯ ঘণ্টা বন্ধ থাকবে একটি বড় অংশের পরিষেবা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, রবিবার প্রায় ৯ ঘন্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মিলবে না পরিষেবা। কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন, ব্লু লাইনে নেতাজি এবং মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যবর্তী অংশে ট্র্যাক ও পাওয়ার ব্লকের কাজ করা হবে। আর সেই কারণেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা পরিষেবা বন্ধ থাকবে। ওইদিন ব্লু লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে স্বাভাবিক সূচি মেনেই আপ ও ডাউনে মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৯টায়। আর বিপরীত মুখে ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। সন্ধ্যে ৬টার পর আবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো পথেই স্বাভাবিক সূচি মেনে মেট্রো চলাচল করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*