Book এর জন্য আজ হাঁটবে শহর

Spread the love

রোজদিন ডেস্ক : 
উৎসবের মরসুমে কলকাতা সহ রাজ্যে বামপন্থীদের বই বিপণিতে হামলার প্রতিবাদে আজ “বই এর জন্য হাঁটুন” কর্মসূচি অনুষ্ঠিত হবে। কলেজ স্ট্রীটে বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে বিকেল তিনটেয় এই কর্মসূচি শুরু। পুজোর সময় মূলত সিপিএম-সহ বামপন্থীদের বই বিপণিতে হামলা হলেও আজ দলমত নির্বিশেষে বইপ্রেমী, সংস্কৃতিমনস্ক মানুষজনকে এই কর্মসূচিতে অংশ নিতে আহবান জানানো হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক বুদ্ধিজীবীদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বইকে ভালবাসা, রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ কে আহবান জানানো হয়েছে।
পবিত্র সরকার, জহর সরকার, অনিতা অগ্নিহোত্রী, মালিনী ভট্টাচার্য, মন্দাক্রান্তা সেন, সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, কমলেশ্বর মুখার্জি, রতন খাসনবীশ-সহ একশোর বেশি বিশিষ্ট ব্যক্তিরা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে এই কর্মসূচি নিয়ে বিভিন্ন মহলে উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*