“…অপেক্ষা 2029-এর।” ইন্দিরা গান্ধির মৃত্যুবার্ষিকীতে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের

Spread the love

রোজদিন ডেস্ক : আজ ৩১ অক্টোবর। ১৯৮৪ সালের এই দিনেই সকালবেলা সফদরজং রোডে নিজের বাড়ি থেকে আকবর রোডের অফিসে যাওয়ার পথে নিজেরই দুই নিরাপত্তারক্ষীর গুলি নিহত হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। আজ। তাঁর মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোটা দেশ। এই আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

ফেসবুক পোস্টে তিনি প্রয়াণ দিবসে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে লিখলেন, “ভারতের এইরকম আরেকজন ইস্পাতকঠিন, দক্ষ, জনদরদী মহিলা প্রধানমন্ত্রী প্রয়োজন। অপেক্ষা ২০২৯ এর।” কুণালের এই ইঙ্গিতপূর্ণ পোস্টে রাজনৈতিকমহলে তুমুল জল্পনা ছড়িয়েছে। কারও নাম না বললেও সিংহভাগেরই ধারণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন কুণাল। ২০২৯-দেশে পরবর্তী লোকসভা নির্বাচন। সেই নির্বাচনেই তিনি তাঁর পছন্দের নেত্রীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছেন। এর আগে ২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই ভবিষ্যদ্বাণী করে পোস্ট করেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*