রোজদিন ডেস্ক :

মাত্র ছয় মাসও হয়নি। লেক টাউনে হাওয়ায় দুলছে বিশ্ববিখ্যাত ফুটবলার মেসির বিশাল মূর্তি। গত ডিসেম্বর মাসে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে খোদ লিওনেল মেসি এই মূর্তি উদ্বোধন করেছিলেন। আজ সেই মূর্তি হাওয়ায় দুলছে বলে স্থানীয় মানুষ পুলিশে জানান৷ পরে পুলিশ ও পূর্ত দফতর গিয়ে তা খতিয়ে দেখেন৷ এই মূর্তি সরিয়ে দেওয়া উচিত বলে পূর্ত দফতরের ঠিকাদার প্রবীর পাল জানিয়েছেন। এই নিয়ে এলাকায় আশঙ্কা দেখা দিয়েছে।

Be the first to comment