রোজদিন ডেস্ক : রাজ্যে এস আই আরের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না সহ বিভিন্ন দাবিতে নির্বাচন দফতরের সামনে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট সহ একাধিক বামপন্থী দল। বামফ্রন্ট সভাপতি বিমান বসু-সহ বিশিষ্ট বামপন্থী নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বিমান বসু বলেন, মানুষকে ভয় দেখিয়ে নির্ভুল ভোটার তালিকা করা যায় না৷ বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়ই যে আতংক ছড়াচ্ছে তা ঠিক নয়। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে আর তৃণমূল কংগ্রেস কমিশনকে আক্রমণ করছে। এস আই আর নিয়ে ও এই দুই দল বাইনারি তৈরি করছে বলে তিনি অভিযোগ করেন।
বামফ্রন্টের দাবি, নির্ভুল ভোটার তালিকা, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করতে হবে। কোন বৈধ, প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।
বিক্ষোভ কর্মসূচিতে এসইউসি, সিপিআইএমএল নেতারাও ছিলেন।
পরে নির্ভুল ভোটার তালিকা র দাবিতে তাঁরা কমিশনে স্মারকলিপি পেশ করেন।

Be the first to comment