প্রতিবারের মতো পুজোয় এবারও নতুন চমক দিতে প্রস্তুত হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব.. এবারের থিম কী জানুন!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রথের দড়িতে টান পড়লেই বুঝতে হবে এবার উমার আগমন বার্তা নিয়ে এলো চারিদিকে। বহু পুরোনো রীতি রথের দিনই দুর্গোৎসবের কাঠামো পুজো হয়। চারিদিকে শুরু হয় বিগ্রহ গঠনের প্রথম ধাপ। শুক্রবার রথের উৎসব মিটতেই তাই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর তোড়জোড়। প্রতি বছর পুজোয় বিশেষ চমক থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। কখনও সেখানে দেবীমূর্তি অবস্থান করে পৃথিবীর সুউচ্চ ইমারত ‘বুর্জ খালিফা’ তৈরি করে, আবার কখনও ভ্যাটিকান সিটির ব্যাসিলিকায়, আবার কখনও ডিজনিল্যান্ডে মায়ের প্রতিষ্ঠা হয়। ২০২৫-এও তাদের পুজোয় রয়েছে আবারও বড়সড় চমক।

এবছর শ্রীভূমির থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। নিউ জার্সির বিশাল এলাকা জুড়ে শ্বেতপাথরে তৈরি এই মন্দির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*