LPG PRICE HIKE: উৎসবের মরশুমে দেশ জুড়ে আরও একবার বাড়ল এলপিজির দাম, কলকাতায় কত হল?

Spread the love

প্রতিবেদন: উৎসবের মরশুমে  ফের বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ নভেম্বর থেকেই বর্ধিত দাম কার্যকর করা হয়েছে। এর ফলে ১৯ কেজির সিলিন্ডার পিছু গ্রাহককে বাড়তি ১০ টাকা থেকে ১৭ টাকা করে গুণতে হবে। দীপাবলির মুখে এই ঘোষণা ফের চিন্তা বাড়াল সকলের। এই নিয়ে টানা তিন মাস এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল। তবে গৃহস্থালির সিলিন্ডারের দাম আপাতত বাড়ানোর ঘোষণা হয়নি। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন মধ্যবিত্তরা। প্রতি মাসের শুরুতে নিয়ম করে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোপণ্যের দামের সঙ্গে তুলনা করে দেশের বাজারে এলপিজি সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। এর ফলে কলকাতায় আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ২৯৭১ টাকা। একধাক্কায় ১৭ টাকা দাম বেড়েছে ১৯ কেজি সিলিন্ডারের দাম। দিল্লিতে সিলিন্ডারের দাম ২৮২০ টাকা পড়বে। মুম্বইতে হল ২৭৭৪.৫০ টাকা, আর চেন্নাইতে দাম পড়বে ২৯৯৪.৫০ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*