দশে দশ

Spread the love
  1. নকশালবাদ শেষ হয়েছে। তবে ‘দিমাগি নকশাল’দের বিপদ এখনও কাটেনি। দেশকে তাঁদের থেকে সবসময় সতর্ক থাকতে হবে। শনিবার গুজরাটের একতা নগরের প্যারেড গ্রাউন্ডে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. আজ দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ রয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র। সভায় উপস্থিত থাকবেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
  3. রাজ্যজুড়ে সেচ দপ্তরে চুক্তির ভিত্তিতে নিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মীদের তালিকা তৈরি করে আগামী শুক্রবারের মধ্যে পেশ করতে বিভিন্ন ডিভিশনকে নির্দেশ দিল নবান্ন। কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের শুধু নাম–ঠিকানা নয়, কোন সার্কেলে বা ডিভিশনে কাজ করছেন, কবে নিযুক্ত হয়েছেন—সে–সবও বিস্তারিত জানাতে হবে।
  4. রবিবার ভোরে জাপানের মিয়ে (Mie) প্রিফেকচার উপকূলের শিমা থেকে ৫৮ কিমি দক্ষিণ-পূর্বে ৬.০ মাত্রার ভূমিকম্প হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
  5. দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। ১০ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ৮২০ টাকা। তবে একই দাম রয়েছে ঘরোয়া সিলিন্ডারের।
  6. রবিবার সকাল থেকে আংশিক ভাবে বন্ধ থাকবে ব্লু লাইনের মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এ দিন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ন’ঘণ্টা শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পরিষেবা স্বাভাবিক থাকবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত।
  7. মাঝরাতে ঘুম ভাঙিয়ে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে এক বধূকে গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকায়। শনিবার এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে সোনারপুর থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক।
  8. পাঁচবেড়িয়ার বাসিন্দা জমি মাফিয়া  শামসাদ আলি খান ওরফে ভুট্টোকে শুক্রবার গ্রেপ্তার করেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। শনিবার তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
  9. রবিবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী চার-পাঁচ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  10. মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি হোটেলের ভূগর্ভস্থ ভ্যাট পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে সেখানকার চার কর্মীর মৃত্যু হয়েছে। দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*