Rahul Gandhi রবিবারের সমাবেশে আসা মানুষ জনকে জিনিস কেনার বার্তা

Spread the love

রোজদিন ডেস্ক: রাত পোহালেই দিল্লির রামলীলা ময়দানে বিরোধী ইন্ডিয়া জোটের মহা সমাবেশের প্রস্তুতি শুরু হয়ে যাবে। দেওয়ালি, ছট পুজো সহ এই উৎসবের মরসুমে রাজনৈতিক সমাবেশ নিয়ে উদ্বিগ্ন দিল্লির ব্যবসায়ী মহল। রবিবারের এই সমাবেশের ফলে তাঁদের বিপুল লোকসান এর আশঙ্কা ব্যক্ত করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী র কাছে দরবার করেছেন তাঁরা। আর্জি জানিয়েছেন সমাবেশ পিছিয়ে দেওয়ার।
তাঁদের যাতে কোন লোকসান না হয়, এই জন্য শনিবার রাতে এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সমাবেশে আসা মানুষ জন কে অনুরোধ করেন, তাঁরা যেন এই সব ছোট ব্যবসায়ী দের দোকান থেকে কিছু কেনেন। কোন ভাবেই যেন তাঁদের ব্যবসার ক্ষতি না হয়।
রাহুল গান্ধী বলেন, বিজেপি ভয় পেয়েছে, এই সমাবেশ বানচালের চেষ্টা করছে। তিনি সবাইকে নির্ভয়ে এই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*