রোজদিন ডেস্ক: আচমকাই চলে গেলেন বিশিষ্ট চিত্র পরিচালক সঞ্জয় গুপ্ত। শুক্রবার রাতে বাড়ির টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয় তাঁর।
কাঁটে, শ্যুট আউট অ্যাট ওয়াডালা, কাবিল ইত্যাদি জনপ্রিয় ছবির পরিচালকের এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড সহ দেশের রূপোলি জগত। প্রতিভাবান এই পরিচালকের আকস্মিক প্রয়াণে অশোক পন্ডিত,তুষার কাপুর,তরণ আদর্শ সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর স্মৃতিতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন।

Be the first to comment