রোজদিন ডেস্ক: উত্তর ২৪ পরগণার ঘোলায় দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় ভাই কে বাঁচাতে গিয়ে খুন হলেন দাদা। মর্মান্তিক এই ঘটনা হয় শুক্রবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের এক পানশালার সামনে।
স্থানীয় সূত্রের খবর, ভাই বাবুসোনাকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতি দের আক্রমণে প্রাণ হারান দাদা শিব শঙ্কর দাস(৪০)। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পানশালা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয় মানুষ। পুলিশ পানশালা সিল করে দিয়েছে। একাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment