Madhya Pradesh, সন্তানদের নিয়ে দুই বোন আত্মঘাতী, নিহত ৬

Spread the love

রোজদিন ডেস্ক :

মধ্য প্রদেশের শিবপুরীতে দুই পৃথক ঘটনায় দুই বোন সন্তান দের নিয়ে আত্মঘাতী হয়েছেন। গুঙ্গারগাঁও ও সেঙ্গাইপুরার এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পারিবারিক অশান্তি, মানসিক অবসাদে তাঁরা এই চরম পথ নিয়েছেন বলে স্থানীয় মানুষ মনে করেন।

সূত্রের খবর, গতকাল বিকেলে গর্ভবতী অঞ্জলি (৩৫) তাঁর ছয় বছরের ছেলে কে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। মাস খানেক আগে তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হন। চার সন্তান নিয়ে প্রবল উদ্বেগে ছিলেন তিনি। তাঁর বাকি তিন মেয়ে আছে, তাদের নিয়ে গেলেও কোন রকমে তারা পালিয়ে গিয়ে পরিবার কে খবর দেয়। মর্মান্তিক এই ঘটনা সামলে ওঠার আগেই

সন্ধ্যায় অঞ্জলির দিদি সীতা রাওয়াত কাছের এক গ্রামের খামারবাড়িতে তিন সন্তান কে নিয়ে কূয়োয় ঝাঁপ দিয়ে জীবন শেষ করেন। সন্তান্দের বয়স ১৪,১১ ও ৬।

এক ই পরিবারের দুই মেয়ের এই ভাবে মর্মান্তিক ভাবে মৃত্যুর খবরে শোকস্তব্ধ গ্রাম গুলি। পুলিশ,তদন্ত করছে। দুই ক্ষেত্রে ছয় জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভাবের কারণেই এই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*