আমরা দ্রুতগতিতে মেড ইন ইন্ডিয়া ৬জি নিয়ে কাজ করছি, বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগোতেই এই পদক্ষেপ; নরেন্দ্র মোদী

Spread the love

রোজদিন ডেস্ক : মেক ইন ইন্ডিয়া’ ভাবনায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্যোগেই আরও এক ধাপ। শনিবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত সেমিকন্ডাক্টর চিপ ২০২৫ সালের শেষের দিকেই বাজারে পাওয়া যাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সরকার দ্রুত গতিতে ‘মেড ইন ইন্ডিয়া ৬জি’ নেটওয়ার্ক তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক আগে, প্রায় ৫০–৬০ বছর আগে থেকেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির কাজ শুরু হতে পারত। কিন্তু ভারত সেই সুযোগ হারিয়েছে। বহু বছর ধরে একই অবস্থা চলেছে। আজ আমরা সেই পরিস্থিতি বদলেছি। দেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর তৈরির কারখানা তৈরি শুরু হয়ে গেছে।’ তিনি আরও জানান, চলতি বছরের শেষেই বাজারে আসবে প্রথম দেশীয় চিপ।

প্রধানমন্ত্রী এদিন দেশের টেলিকম খাতে অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা দ্রুতগতিতে মেড ইন ইন্ডিয়া ৬জি নিয়ে কাজ করছি।’ বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগোতেই এই পদক্ষেপ বলে তিনি জানান।

নিজের ভাষণে নরেন্দ্র মোদী ভারতের বৈদ্যুতিক যানবাহন খাতে উন্নয়ন সম্পর্কেও ঘোষণা করেন। তিনি বলেন, ‘ভারত এখন ১০০টি দেশে ইলেকট্রিক যান (EV) রফতানির প্রস্তুতি নিচ্ছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*