নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বড় সাফল্য, মিলল যুদ্ধবিমান এলসিএ তেজস মার্ক–১এ কেনার ছাড়পত্র – জানুন বিস্তারিত

Spread the love

ভারতীয় বায়ুসেনার জন্য ৯৭টি দেশীয় হালকা যুদ্ধবিমান এলসিএ তেজস মার্ক–১এ কেনার অনুমোদন দিল কেন্দ্র। মঙ্গলবারই এই ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বড় সাফল্য এল প্রতিরক্ষা ক্ষেত্রে।
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনা শীঘ্রই তাদের পুরনো মিগ–২১ যুদ্ধবিমানকে বিদায় জানাতে চলেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পুরনো বিমানগুলি পুরোপুরি তুলে নেওয়া হবে। নতুন প্রকল্পের মাধ্যমে মিগ–২১-এর জায়গায় আসবে আধুনিক যুদ্ধবিমান।
প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মেলে। ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বিমানগুলি তৈরি করবে বলে সূত্রে খবর। এটি হবে দ্বিতীয় অর্ডার। কয়েক বছর আগে প্রায় ৪৮ হাজার কোটি টাকার বিনিময়ে ৮৩টি তেজস মার্ক–১এ যুদ্ধবিমান কেনার অর্ডার দিয়েছিল ভারত সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*