বাড়বে বৃষ্টি, প্রবল বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দফতরে

Spread the love

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বুধবার বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বর্ষার দাপট আরও বাড়বে। শুক্রবার থেকে রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার পুরুলিয়া ও পশ্চিমের কয়েকটি জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস।

দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু। এই পরিস্থিতির কারণে আগামী কয়েকদিন জুড়ে বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড় অঞ্চলে অবস্থান করছে একটি নিম্নচাপ। এর জেরে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় আবহাওয়ার বড় প্রভাব পড়ছে।

এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী বর্ষণ শুরু হয়েছে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে প্রবল বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও এই পরিস্থিতি চলবে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*