আজ প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন; শ্রদ্ধা জানালেন মমতা- অভিষেক

Spread the love

১৯৪৪ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন রাজীব গান্ধী। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেন তিনি। ১৯৮৯ সালের ২ ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আজ রাজীব গান্ধীর জন্মদিনে তাঁকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্টে করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
উল্লেখ্য, রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইনসের এক পেশাদার বিমানচালক। ১৯৮৪ সালে তাঁর নেতৃত্বে কংগ্রেস সংসদের ৫৪২টি আসনের ৪১১টিতে জয়লাভ করে। এই জয় ছিল ভারতীয় সংসদে কংগ্রেসের সর্বকালের রেকর্ড। রাজীব গান্ধী লাইসেন্স প্রথা, শুল্ক ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যকলাপের জন্য অনুমতি প্রদানের নিয়মনীতি ঢেলে সাজান; টেলিযোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তথা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতিসাধন প্রভৃতি নানা কাজ শুরু করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*