নেতাজি ইনডোরের দিকে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ ও নেত্রী শশী পাঁজা নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে ধরনায় বসে ছিলেন।
তাঁরা দাবি করেন বিজেপি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইভিএম খোলার চেষ্টা করতে পারে। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে কুনাল ঘোষ ও শশী পাঁজা ইন্ডোর স্টেডিয়ামের বাইরে অবস্থান করছেন। এবং এখন সেখানে রওনা হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ ইসিআই এবং বিজেপি অফিসাররা ব্যালট বক্স খোলার চেষ্টা করছেন তাদের দলীয় কর্মীদের অনুপস্থিতিতে।
তৃনমূল কংগ্রেস সংসদ সাগরিকা ঘোষ বলেন, বাংলার মানুষের পবিত্র রায়কে নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই!
সাখাওয়াত মেমোরিয়াল এ মমতা বন্দ্যোপাধ্যায়। ওটাই ভবানীপুরের স্ট্রংরুম।
নেতাজি ইনডোরের স্ট্রং রুমের সামনে তৃণমূল বিজেপি ক্ষোভ বিক্ষোভ বাগ বিতন্ডা। ক্ষুদিরাম অনুশীলনের সামনে প্রবল উত্তেজনা।
হেলমেট পড়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মী টিয়ার সেল নিয়ে রেডি।
নয়না বন্দ্যোপাধ্যায় তাপস রায় সন্তোষ পাঠককে দেখা যাচ্ছে।

Be the first to comment