পবন খেরার আগাম জামিন, রায়দান স্থগিত রাখলো শীর্ষ আদালত 

Spread the love

রোজদিন ডেস্ক :

বিশিষ্ট কংগ্রেস নেতা পবন খেরার আগাম জামিনের আবেদন সংক্রান্ত রায়দান আজ স্থগিত রাখলো শীর্ষ আদালত।

অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা মামলায় রীতিমত অস্বস্তিতে এই বিশিষ্ট নেতা।

আজ শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অতুল চান্দুরকারের এজলাসে এই মামলার শুনানি হয়। পবন খেরার পক্ষে বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি একে নজিরবিহীন মামলা বলে অভিহিত করেন।

রিনিকি ভূঁইয়ার তিনটি বিদেশি পাসপোর্ট, বিদেশে ব্যবসা আছে বলে অভিযোগ করেছিলেন পবন খেরা, যা অসত্য বলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিদায়ী মুখ্যমন্ত্রীর স্ত্রী।

গৌহাটি উচ্চ আদালত পবন খেরার আগাম জামিনের আর্জি খারিজ করায় তিনি শীর্ষ আদালতে গেছেন। তাঁকে গ্রেফতার করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অভিষেক মনু সিংভি প্রশ্ন তোলেন, পবন খেরা কি একজন অপরাধী? তাঁকে গ্রেফতার করার কোন প্রয়োজন আছে?

সূত্রের খবর, বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার সম্পর্কে পবন খেরা যে অভিযোগ করেছিলেন, তার কাগজ পত্রর সূত্র কি, তাঁকে গ্রেফতার করে জেরা করতে চান তদন্তকারীরা।

আজ উভয় পক্ষে সওয়াল জবাবের পর শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে।

এই ঘটনা নিয়ে কংগ্রেস মহলও উদ্বিগ্ন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*